প্রজ্ঞাপনের মাধ্যমে ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবা
ভ্যাট অব্যাহতি এসআরও – ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবা
প্রতি বছর জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন (SRO) এর মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য ও সেবাকে ভ্যাট অব্যাহতি দিয়ে থাকে। জাতীয় রাজস্ব বোর্ড সাধারণত বিভিন্ন পর্যায়ভিত্তিক ভ্যাট অব্যাহতি প্রদান করে থাকে। সাধারণত প্রজ্ঞাপনের (SRO) মাধ্যমে পাঁচটি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়। পর্যায়গুলো হল যথাক্রমে আমদানি পর্যায় (import stage), আমদানি ও উৎপাদন পর্যায় (import and manufacturing stage), উৎপাদন পর্যায় (manufacturing stage), সেবাসমূহকে (Service) এবং ব্যবসায়ী পর্যায় (business stage) ।
এইখানে উল্লেখ্য যে যদিও পণ্য ও সেবা গুলোকে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে তবুও ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবা সরবরাহকারীকে ভ্যাট আইনের অধীন নিবন্ধন (VAT registration) নেয়া, যাবতীয় বুকস অফ একাউন্টস, রেজিস্টার ও অন্যান্য কমপ্লায়েন্স (compliance) মেনে চলতে হয় । জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০১৯ সাল থেকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর অধীন প্রণীত বছর-ভিত্তিক ভ্যাট অব্যাহতি প্রজ্ঞাপন (SRO) সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন ।
ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য ও সেবা – রেফারেন্স / উৎস:
- National Board of Revenue (NBR);
- Bangladesh Gazette