CA Ripon

কাস্টমস আইন ২০২৩

ধারা ১৫২ - রসদ ও ভান্ডার সামগ্রীর অন্যান্য বিলিবন্দেজ

ধারা ১৫১ তে যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশের বাহিরের কোনো স্থান হইতে আগমনকারী কোনো যানবাহনে রসদ ও ভান্ডার সামগ্রী হিসাবে বহনকৃত এবং আগমনের পর যথাযথভাবে রিপোর্টকৃত পণ্য, যথাযথ কর্মকর্তা কর্তৃক অনুমোদন এবং বোর্ড কর্তৃক নির্ধারিত শর্তাবলি ও নিয়ন্ত্রণ সাপেক্ষে,-

(ক) বোর্ড কর্তৃক অনুমোদিত নিরাপদ স্থানে অস্থায়ীভাবে তত্ত্বাবধানের জন্য নামানো বা খালাস করা যাইবে এবং বাংলাদেশের বাহিরে সম্ভাব্য কোনো গন্তব্যস্থলে যাওয়ার প্রাক্কালে ব্যবহারের জন্য একই যানবাহনে পুনরায় বোঝাই করা যাইবে;

(খ) বাংলাদেশের বাহিরে সম্ভাব্য কোনো গন্তব্যস্থলে যাওয়ার প্রাক্কালে ব্যবহারের জন্য, শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে, একই স্থানে একই যাত্রা পথের অন্য যানবাহনে অবিলম্বে স্থানান্তরের জন্য নামানো বা খালাস করা যাইবে।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to copy this. For any information, please contact at admin@caripon.com

Scroll to Top