CA Ripon

কাস্টমস আইন ২০২৩

ধারা ১৩৪ব - দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত পণ্যের শুল্ক মওকুফ করিবার ক্ষমতা

১[ ধারা-১৩৪ণ এ বর্ণিত মেয়াদের মধ্যে এই আইনের বিধান অনুসরণ করিয়া শুল্ক কর পরিশোধ ব্যতীত মুক্ত বাণিজ্য অঞ্চলে আমদানিকৃত বা রক্ষিত বা উক্তরূপ আমদানিকৃত পণ্য দ্বারা উৎপাদিত কোনো পণ্য ধারা-১৩৪ঙ এর অধীনে নিষ্পত্তি হইবার পূর্বে যদি কোনো অনিবার্য দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত হয়, তাহা হইলে সংশ্লিষ্ট কমিশনার অব কাস্টমস অথবা বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কমিশনার অব কাস্টমস তাহার বিবেচনাবলে উহার উপর প্রদেয় শুল্ক ও কর মওকুফ করিতে পারিবেন; তবে শর্ত থাকে যে, উক্তরূপ ধ্বংসের ঘটনা উদঘাটনের পর ৩(তিন) কর্মদিবসের মধ্যে যথাযথ কর্মকর্তার নিকট এতদ্বিষয়ে লিখিত নোটিশ প্রদান করিতে হইবে। ]

১  অর্থ আইন, ২০২৬ এর ১৬৯ ধারাবলে নূতন ধারা সংযোজিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to copy this. For any information, please contact at admin@caripon.com

Scroll to Top