CA Ripon

কাস্টমস আইন ২০২৩

ধারা ১৩৪ছ - মুক্ত বাণিজ্য অঞ্চলে রক্ষিত পণ্যের উপর নিয়ন্ত্রণ

১[ (১) কাস্টমস নিয়ন্ত্রণের উদ্দেশ্য পূরণকল্পে মুক্ত বাণিজ্য অঞ্চলে রক্ষিত সকল পণ্য যথাযথ কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকিবে।

(২) সংশ্লিষ্ট কমিশনার অব কাস্টমসের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত যথাযথ কর্মকর্তা বা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বা কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোনো কর্মকর্তা কোনো মুক্ত বাণিজ্য অঞ্চলের যেকোনো স্থানে, প্রাঙ্গনে বা প্রতিষ্ঠানে প্রবেশ এবং উহাতে রক্ষিত পণ্য, ইলেকট্রনিক রেকর্ড বা তথ্যাদি, হিসাবপত্র এবং দলিলাদি পরীক্ষা করিতে পারিবেন এবং উক্তরূপ ইলেকট্রনিক রেকর্ড বা তথ্যাদি, হিসাবপত্র এবং দলিলাদির অনুলিপি বা কপি গ্রহণ করিতে পারিবেন বা ক্ষেত্ৰমতে সংশ্লিষ্ট কমিশনার অব কাস্টমস এর অনুমোদনক্রমে উহা জব্দ করিতে পারিবেন।

(৩) উপধারা (১) ও (২) এর উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের অধীন দায়িত্বপ্রাপ্ত যথাযথ কর্মকর্তাকে মুক্ত বাণিজ্য অঞ্চলের স্থান, প্রাঙ্গন বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে বা দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা অপারেটর উক্ত কার্যক্রমে সহযোগিতা প্রদানে বাধ্য থাকিবেন। ]

১  অর্থ আইন, ২০২৬ এর ১৬৯ ধারাবলে নূতন ধারা সংযোজিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to copy this. For any information, please contact at admin@caripon.com

Scroll to Top