কাস্টমস আইন ২০২৩
ধারা ১৩৪দ - মুক্ত বাণিজ্য অঞ্চলে রক্ষিত পণ্যের ক্ষতি হইলে বা অবনতি ঘটিলে উহার পুনঃশুল্কায়ন
১[ মুক্ত বাণিজ্য অঞ্চলে আমদানিকৃত পণ্য উক্ত অঞ্চলে প্রবেশ করিবার পর ধারা ১৩৪ণ এ উল্লিখিত সময়ের মধ্যে কোনো অনিবার্য দুর্ঘটনা অথবা দৈবদুর্বিপাক অথবা অন্য কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত অথবা অপচায়িত হয়, তাহা হইলে উক্ত পণ্যের মালিক ইচ্ছা করিলে ক্ষতিগ্রস্ত অথবা অপচায়িত অবস্থায় উহাদের শুল্কায়নযোগ্য মূল্য কোনো যথাযথ কর্মকর্তা কর্তৃক নিরূপণ করাইতে পারিবেন এবং উক্ত পণ্য ধারা-১৩৪ঙ, ১৩৪ট, ১৩৪৬, ১৩৪৮ এর বিধান অনুসরণ করিয়া নিস্পত্তি করিতে পারিবেন। ]
১ অর্থ আইন, ২০২৬ এর ১৬৯ ধারাবলে নূতন ধারা সংযোজিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।