CA Ripon

কাস্টমস আইন ২০২৩

ধারা ১৩৪গ - মুক্ত বাণিজ্য অঞ্চলে লাইসেন্স প্রদান

১[ (১) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মুক্ত বাণিজ্য অঞ্চলে যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠানকে মুক্ত বাণিজ্য অঞ্চল অপারেটর (Free Trade Zone Operator) হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স প্রদান করা যাইবে।

(২) আইনের ধারা ২৪৩ এর অধীন লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি কোনো মুক্ত বাণিজ্য অঞ্চলে কোনো যানবাহনের প্রবেশ বা উক্ত স্থান হইতে উহার প্রস্থান বা কোনো পণ্য আমদানি বা রপ্তানি অথবা ব্যাগেজ সম্পর্কিত কোনো কার্যক্রম পরিচালনার জন্য এজেন্ট হিসাবে কার্য সম্পাদন করিতে পারিবেন না। ]

১  অর্থ আইন, ২০২৬ এর ১৬৯ ধারাবলে নূতন ধারা সংযোজিত।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to copy this. For any information, please contact at admin@caripon.com

Scroll to Top