কাস্টমস আইন ২০২৩
ধারা ১৩৪শ - মুক্ত বাণিজ্য অঞ্চলে শুল্ক কর ফাঁকি, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
১[ (১) মুক্ত বাণিজ্য অঞ্চলে শুল্ক কর ফাঁকি, চোরাচালান প্রতিরোধ, মানি লন্ডারিং প্রতিরোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে যথাযথ কর্মকর্তা এই আইন বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ২৩ এর আওতায় তার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন।
(২) উপধারা (১) এর আওতায় কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত যথাযথ কর্মকর্তা কোনরূপ হুমকি বা প্রতিরোধের সম্মুখীন হইলে আত্মরক্ষার্থে এই আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় সুরক্ষা পাইবেন। ]
১ অর্থ আইন, ২০২৬ এর ১৬৯ ধারাবলে নূতন ধারা সংযোজিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।