কাস্টমস আইন ২০২৩
ধারা ১৩৪ট - মুক্ত বাণিজ্য অঞ্চলের ক্ষেত্রে পণ্যের শুল্কহার এবং বিনিময় হার নির্ধারণের তারিখ
১[ আইনের ধারা ৩০ এর বিধানাবলি সত্ত্বেও, মুক্ত বাণিজ্য অঞ্চল হইতে কোনো পণ্য দেশীয় ভোগের জন্য প্রেরিত হইলে উক্ত পণ্যের উপর প্রযোজ্য শুল্ক ও করের পরিমাণ যে তারিখে ধারা ৮৩ অনুযায়ী দেশীয় ভোগের জন্য প্রেরিত হইবে সেই তারিখে বলবৎ বিনিময় হার, পণ্যের শ্রেণিবিন্যাস, রুলস অব অরিজিন, এবং উক্ত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক ও কর হারের ভিত্তিতে গণনা করিতে হইবে। ]
১ অর্থ আইন, ২০২৬ এর ১৬৯ ধারাবলে নূতন ধারা সংযোজিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।