কাস্টমস আইন ২০২৩
ধারা ১৩৪ত - মুক্ত বাণিজ্য অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হইলে পণ্য অপসারণ
১[ ধারা ১৩৪ণ এর বিধান ক্ষুন্ন না করিয়া, মুক্ত বাণিজ্য অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠান বা ইমপোর্টার অন রেকর্ড বা লজিস্টিক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি উক্ত অঞ্চলে তাহার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করেন তবে উক্ত অঞ্চলে তাদের মালিকানাধীন কোনো পণ্য যাহা শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা হইয়াছে তাহা ধারা- ১৩৪৬, ১৩৪ট, ১৩৪৬, ১৩৪৮ এর বিধান অনুসরণ করিয়া সংশ্লিষ্ট কমিশনার অব কাস্টমস কর্তৃক অনুমোদিত সময়সীমার মধ্যে নিষ্পত্তি করিতে হইবে। ]
১ অর্থ আইন, ২০২৬ এর ১৬৯ ধারাবলে নূতন ধারা সংযোজিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।