কাস্টমস আইন ২০২৩
ধারা ১৩৪ধ - উদ্বায়ী (volatile) পণ্যের ক্ষেত্রে ছাড়
১[ যখন এইরূপ কোনো শ্রেণির এবং বর্ণনার মুক্ত বাণিজ্য অঞ্চলে সংরক্ষিত পণ্য, যাহার উদ্বায়িতা এবং উহাদের মজুদ প্রক্রিয়া বিবেচনাপূর্বক বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারণ করে, তাহা যদি মুক্ত বাণিজ্য অঞ্চল হইতে অপসারণের সময় পরিমাণে কম পাওয়া যায় এবং সংশ্লিষ্ট কমিশনার অথবা বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কমিশনার যদি সন্তুষ্ট হন যে, উক্ত ঘাটতি স্বাভাবিক অপচয়ের কারণে ঘটিয়াছে, তখন উক্ত ঘাটতির উপর কোনো শুল্ককর আরোপ করা যাইবে না। ]
১ অর্থ আইন, ২০২৬ এর ১৬৯ ধারাবলে নূতন ধারা সংযোজিত।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।