CA Ripon

কাস্টমস আইন ২০২৩

ধারা ১৩৮ - ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে আমদানিকারকের বাধ্যবাধকতা

ট্রান্সশিপমেন্ট পদ্ধতির অধীন পণ্য ন্যস্ত করিয়াছেন এইরূপ কোনো আমদানিকারক নিম্নলিখিত বিষয়ের জন্য দায়ী থাকিবেন, যথা:-

(ক) কাস্টমস বন্দর বা কাস্টমস বিমানবন্দরের মধ্যে বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে অনুমোদিত স্থানে আমদানিকারী নৌযান বা উড়োজাহাজ হইতে নামানো পণ্যের নিরাপদ সংরক্ষণ;

(খ) পণ্য শনাক্তকরণ নিশ্চিত করিবার জন্য কোনো কাস্টমস কর্মকর্তা কর্তৃক গৃহীত কোনো পদক্ষেপ প্রতিপালন;

(গ) নির্ধারিত সময়সীমার মধ্যে রপ্তানিকারী বাহনে পণ্য বোঝাই;

(ঘ) পণ্য ঘোষণা ও ছাড়ের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা; এবং

(ঙ) ট্রান্সশিপমেন্ট পদ্ধতি সম্পর্কিত বিধি- বিধান প্রতিপালন ।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to copy this. For any information, please contact at admin@caripon.com

Scroll to Top