কাস্টমস আইন ২০২৩
ধারা ১৩৯ - মেরামতের সময় পণ্য নামানো
(১) যাত্রা অথবা সমুদ্রযাত্রা সম্পন্ন করিবার পূর্বে যদি কোনো যানবাহন মেরামতের জন্য কোনো কাস্টমস স্টেশনে প্রবেশ করিতে বাধ্য হয়, তাহা হইলে উক্ত যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তির আবেদনক্রমে যথাযথ কর্মকর্তা পণ্য অথবা উহার অংশবিশেষ নামানোর, এবং উক্ত মেরামতকালীন উহা একজন যথাযথ কর্মকর্তার তত্ত্বাবধানে রাখিবার, এবং বিনা শুল্কে উহা বোঝাই ও রপ্তানি করিবার অনুমতি প্রদান করিতে পারিবেন।
(২) উপ- ধারা (১) এর অধীন তত্ত্বাবধান সংশ্লিষ্ট সমুদয় ব্যয় সংশ্লিষ্ট যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তি বহন করিবেন।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।