CA Ripon

কাস্টমস আইন ২০২৩

ধারা ১৪৬ - রপ্তানি পদ্ধতি

(১) নিম্নলিখিত পণ্য ব্যতীত বাংলাদেশ ত্যাগের জন্য নির্ধারিত অন্য সকল পণ্য, পণ্য ঘোষণা দাখিল এবং রপ্তানি পদ্ধতির অধীন ন্যস্ত হওয়া সাপেক্ষে, রপ্তানি করা যাইবে, যথা:-

(ক) ট্রানজিট পদ্ধতির অধীন বাংলাদেশের মধ্য দিয়া অতিক্রমকারী পণ্য;

(খ) ট্রানজিট পদ্ধতির অধীন বাংলাদেশের এক স্থান হইতে কোনো সংলগ্ন দেশের মাধ্যমে অন্য কোনো স্থানে স্থানান্তরিত পণ্য; এবং

(গ) ট্রান্সশিপমেন্ট বা ভান্ডার পদ্ধতির অধীন পুনঃরপ্তানিকৃত পণ্য।

(২) রপ্তানি পদ্ধতির অধীন কোনো পণ্য ন্যস্তকরণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলি প্রতিপালন করিতে হইবে, যথা:-

(ক) সংশ্লিষ্ট পণ্যের উপর প্রদেয় সকল রপ্তানি শুল্ক ও কর, এবং অন্যান্য চার্জ পরিশোধ বা এই আইন বা বিধির অধীনে অনুমোদিত হইলে, উক্ত পরিশোধ নিশ্চিত করিবার জন্য গ্যারান্টি প্রদান করিতে হইবে;

(খ) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি এবং যথাযথ কর্মকর্তার চাহিদা সাপেক্ষে, পণ্যের প্রকৃত রপ্তানি সম্পন্নের প্রমাণ দাখিল নিশ্চিত করিবার জন্য প্রযোজ্য ক্ষেত্রে গ্যারান্টি প্রদান করিতে হইবে; এবং

(গ) পণ্য ঘোষণা এবং খালাসের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করিতে হইবে।

বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।

Protected Contents. You are not allowed to copy this. For any information, please contact at admin@caripon.com

Scroll to Top