কাস্টমস আইন ২০২৩
ধারা ৪ - কাস্টমস কর্মকর্তা নিয়োগ
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড, ১[আদেশ দ্বারা, উক্ত আদেশে] উল্লিখিত কোনো এলাকা বা কার্যক্রমের জন্য যে কোনো ব্যক্তিকে নিম্নবর্ণিত পদে নিয়োগ প্রদান করিতে পারিবে, যথা:-
(ক) কমিশনার অব কাস্টমস;
(খ) কমিশনার অব কাস্টমস (আপিল);
(গ) কমিশনার অব কাস্টমস (বন্ড);
(ঘ) কমিশনার অব কাস্টমস (কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা);
(ঙ) কমিশনার অব কাস্টমস (বাংলাদেশ সিঙ্গেল উইনডো);
(চ) কমিশনার অব কাস্টমস (কাস্টমস ঝুঁকি ব্যবস্থাপনা);
(ছ) ডিরেক্টর জেনারেল (কাস্টমস গোয়েন্দা ও তদন্ত);
(জ) ডিরেক্টর জেনারেল (কাস্টমস রেয়াত ও প্রত্যর্পণ);
(ঝ) ডিরেক্টর জেনারেল (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট প্রশিক্ষণ একাডেমি);
(ঞ) ডিরেক্টর জেনারেল (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);
(ট) অ্যাডিশনাল কমিশনার অব কাস্টমস, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বা ডিরেক্টর (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);
(ঠ) জয়েন্ট কমিশনার অব কাস্টমস বা ডিরেক্টর বা জয়েন্ট ডিরেক্টর (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);
২[(ড) ডেপুটি কমিশনার অব কাস্টমস বা ডেপুটি ডিরেক্টর বা ডেপুটি ডিরেক্টর (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);
(ঢ) অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (কেন্দ্রীয় গোয়েন্দা সেল); ]
৩[(ণ) রেভিনিউ অফিসার অব কাস্টমস;
(ত) এসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অব কাস্টমস; এবং
(থ) এসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অব কাস্টমস পর্যায়ের নিম্নে নহে এইরূপ অন্য যে কোনো পদবীর কাস্টমস কর্মকর্তা। ]
১ অর্থ আইন, ২০২৪ এর ৮৯ ধারাবলে “সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত প্রজ্ঞাপনে” শব্দগুলি ও কমার পরিবর্তে “আদেশ দ্বারা, উক্ত আদেশে” শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত।
২ অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর ১৩৮ ধারাবলে নিম্নরূপ দফা (ড) ও (ঢ) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (ড) ডেপুটি কমিশনার অব কাস্টমস বা উপ-পরিচালক;
(ঢ) অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর; ]
৩ অর্থ আইন, ২০২৬ এর ১৬২ ধারাবলে ধারা ৪ এর নিম্নরূপ দফা (ণ), (ত) ও (থ) এর পরিবর্তে প্রতিস্থাপিত।
[ (ণ) রাজস্ব কর্মকর্তা;
(ত) সহকারী রাজস্ব কর্মকর্তা; এবং
(থ) সহকারী রাজস্ব কর্মকর্তা পর্যায়ের নিম্নে নহে এইরূপ অন্য যে কোনো পদবীর কাস্টমস কর্মকর্তা। ]
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।