কাস্টমস আইন ২০২৩
ধারা ৯ - অবতরণ স্থান অনুমোদন এবং কাস্টমস স্টেশনের সীমানা ও সময়সীমা নির্ধারণ করিবার ক্ষমতা
বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা-
(ক) কোনো কাস্টমস স্টেশনের সীমানা নির্ধারণ করিতে পারিবে;
(খ) কোনো কাস্টমস স্টেশনে পণ্য বা পণ্যশ্রেণি বোঝাই এবং খালাস করিবার জন্য যথাযথ স্থান হিসাবে অনুমোদন করিতে পারিবে; এবং
(গ) বেসরকারি খাতের সহিত আলোচনা এবং উপযুক্ত কর্তৃপক্ষের সহিত সমন্বয়পূর্বক কাস্টমস স্টেশনের কার্যক্রম পরিচালনার সময়সীমা নির্ধারণ করিতে পারিবে।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটে উল্লিখিত কোনো কিছু যদি সরকার কর্তৃক ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশের সহিত সাংঘর্ষিক হয় সেইক্ষেত্রে উক্ত ইস্যুকৃত আইন, বিধি, প্রজ্ঞাপন ও আদেশই প্রাধান্য পাবে।